ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার (১৭) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ৪০ বছর বয়সী ভ্যানচালক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সুমন মজুমদার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে।

এদিকে, নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102