গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকচাপায় ইসমাইল (১৩) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে দিকে উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ইটভাটা থেকে ইটবাহী একটি ট্রাক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। সকালে বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ইসমাইল নামে ওই কিশোরকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।