ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় আরিফুল ইসলাম রাহাত নামে এক কলেজ ছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে ও দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের এইচএসসি পড়ুয়া ছাত্র।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহাত নিহত হন।

তিনি বলেন, গুরুতর আহত রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানিয়েছেন ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102