ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ ভূঁইয়া ও এক বছর বয়সী মেয়ে হাবিবা। আব্দুল ওয়াহেদ ইসলামপুর পলিটেকনিক্যাল কলেজের হিসাব-বিজ্ঞানের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন।

আহতরা হলেন স্মৃতি বেগম, রোকসানা, শিশু তামিমা ও ওয়াফি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে অটোরিকশায় করে আব্দুল ওয়াহেদ পরিবার নিয়ে কাউতলী থেকে কসবার নয়নপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তন্তর নামক এলাকায় পৌঁছার পর ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহেদের মৃত্যু হয়। আহত হয় তার মেয়ে হবিবা ও স্ত্রীসহ ছয়জন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু হাবিবা। আহত বাকিদের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102