ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৫৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার৷ এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন৷

আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ গ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷

সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷ মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷

ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন৷

এর আগে গত ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা হয়৷ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এবার কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন৷ আগামীকাল শনিবার (২৩ অক্টোবর) আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102