ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত
জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, উসকানিমূলক হামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলা রক্ষা বাহিনী। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতা হচ্ছে সরকারেরই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে।

তিনি বলেন, এদেশের মানুষের মাঝে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একই চত্ত্বরে মসজিদ ও মন্দির রয়েছে। কখনো নিজ নিজ ধর্ম পালনে সমস্যা হয়নি এদেশে। কিন্তু গেলো শারদীয় দুর্গা উৎসবে কেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো তা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, হাজার বছরের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। কোন হিন্দু নিজ উৎসব বিনষ্ট করতে কোরআন অবমাননা করতে পারে না। আবার নূন্যতম ঈমান আছে এমন কোন মুসলমান কোরআন অবমাননা করতে পারেনা।

আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সম্প্রীতি সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি একথা বলেন।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, কারা ও কেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে তা বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। উত্তেজনাকর পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রী কেন রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে আরও উত্তেজনা সৃষ্টি করে ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত করেছে তাও খতিয়ে দেখতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, উপদেষ্টা হারুন আর রশীদ, যুগ্ম-মহাসচিব মোঃ বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য- নির্মল চন্দ্র দাস, এনাম জয়নাল আবেদীন, এমএ রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক নূররুল হক নূরু, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য- শামসুল হুদা মিয়া, রমজান আলী ভুইয়া, মেহেদী হাসান শিপন, কাওছার আহমেদ, মাওঃ মোঃ খলিলুর রহমান সিদ্দিকী, আব্দুস সালাম লিটন প্রমূখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102