ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে নসিমন উল্টে চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে কাঠের গুঁড়িভর্তি নসিমন উল্টে চালক (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর (করবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নটাকুড়ি (মধ্যপাড়া) গ্রামের বেলাল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৫) বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানায়, কাঠের গুঁড়িভর্তি শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন দিগপাইতের দিকে যাচ্ছিল। পথে সরিষাবাড়ী-ঢাকা সড়কের সানাকৈর (করবাড়ি) এলাকায় এলে যান্ত্রিক ত্রুটির কারণে পাশের ধানক্ষেতে উল্টে যায়। এ সময় চালক নসিমন ও কাঠের গুঁড়ির নিচে চাপা পড়েন। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম রেজা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই চালকের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102