ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ দিনের রিমান্ডে ইকবাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫০ বার পঠিত

কুমিল্লায় নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় আরও তিনজনকেও রিমাণ্ডে নেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের তোলা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কতোয়ালী থানার এসআই মফিজুল ইসলাম।

শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

ইকবাল ছাড়া অন্য তিনজন হলেন— দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ এবং ইকরাম হোসেন।

এ দিকে এ ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার বিকালে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার কথা স্বীকার করেছে গ্রেফতার ইকবাল হোসেন। পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে কেন ও কার নির্দেশে সে এ কাজটি করেছে-এ বিষয়েও তথ্য দিয়েছে ইকবাল।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা থেকে আসা পুলিশের উচ্চপর্যায়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া জেলা পুলিশ, গোয়েন্দা শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করে।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে সড়কপথে তাকে কুমিল্লায় নিয়ে আসে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102