ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

পঞ্চগড় সদর উপজেলার ঠুটাপাকুরি এলাকায় আজ শনিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

নিহতরা হলেন, অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং তেতুলিয়া উপজেলার গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)।

এছাড়াও শাহিন হোসেন (২০) ও রনি (২২) নামে আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাশেদুল-শাহিন মোটরসাইকেল যোগে পঞ্চগড় শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রিফাত-জনির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে রাশেদুল ও রিফাত নিহত হন। শাহিন ও জনি গুরুতর আহত হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102