ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়িতে ইয়াবা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

ইয়াবা কেনা নিয়ে বিরোধের জেরে খাগড়াছড়িতে থুইছা মার্মা (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার রাতে (২২ অক্টোবর) জেলার ভাইবোনছড়া এলাকার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে মারা যান ওই যুবক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থুইছা মার্মা ওই এলাকার এক বড় ভাইয়ের কাছে গিয়ে মদ্যপান করে ইয়াবা কেনা নিয়ে বিরোধের জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেইমং মারমা নামে এক ব্যক্তি থুইছার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102