ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব‌রিশা‌লে বা‌সচাপায় কন‌স্টেবল নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

ব‌রিশা‌লে বা‌সের চাপায় মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের এক কন‌স্টেবল নিহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২৩ অক্টোবর) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে নগরীর রুপাতলীর উকিলবা‌ড়ির সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত নেজারুল (৪৫) ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গে কর্মরত ছি‌লেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ট্রা‌ফিক বিভা‌গের প‌রিদর্শক আব্দুর র‌হিম ব‌লেন, রুপাতলী থে‌কে আটক এক‌টি অটোরিকশা নি‌য়ে নেজারুল পু‌লিশ লাইনের দি‌কে আস‌ছিলেন। প‌থে উকিলবা‌ড়ির সাম‌নে বিপরীত দিক থে‌কে আসা ঝালকা‌ঠিগামী দো‌য়েল প‌রিবহ‌নের এক‌টি বাস (দিনাজপুর জ ১১ ০২৯৬) সামনে থেকে অটোটিকে চাপা দেয়। এসময় অটোরিকশাচাল‌ক লাফ দি‌লেও নেজারুল অটোরিকশাসহ চাপা প‌ড়েন। তা‌কে উদ্ধার ক‌রে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকার পথে রওনা হ‌লে ইচলাদী টোল ঘর এলাকায় মারা যান নেজারু‌ল।

দো‌য়েল প‌রিবহ‌নের বাস‌টি আটক করা হয়ে‌ছে। ত‌বে চালক এবং হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নেজারু‌লের মর‌দেহ ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে র‌য়ে‌ছে ব‌লে জানান ট্রা‌ফিক পু‌লি‌শের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102