ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুধুমাত্র ক্রিকেটে ফোকাস রাখতে হবে: ডমিঙ্গো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দলের আসল লক্ষ্য শুধুমাত্র ক্রিকেটে মনযোগ দেওয়া, বাইরের কারা কি বলছেন এটি তাদের দেখার বিষয় নয়। এমনটিই জানিয়েছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গে।

এর আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর টাইগাররা ঘুরে দাঁড়ায়। সেখান থেকে মাহমুদউল্লাবাহিনী পরে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেয়।

সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। রোববার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এ ব্যাপারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘সুপার টুয়েলভের আগে আমাদেরকে শান্ত থাকতে হবে। আমি এবং আমাদের স্টাফরা কাজ করে যাচ্ছি যাতে বাইরের কোনো কথাবার্তা আমাদের খেলোয়াড়দের ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। ’

ডমিঙ্গো আরও বলেন,‘আমি এখানে শুধুমাত্র ক্রিকেটে ফোকাস করতে এসেছি। দলের বাইরের কে কি বললো এসবে আমি মাথা ঘামাই না। দলকে মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত রাখাই আমার উদ্দেশ্য। ’

“আপনি যখন বাংলাদেশের হয়ে খেলবেন ও আপনার সময়টা খারাপ যাবে, তখন সমালোচনা সবসময়ই আপনার দিকে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটটা এমনই হয়। কে কি লিখছে আর বলছে এই ব্যাপারগুলো আমাদের চিন্তার বিষয় না। ’

‘আমরা আমাদের পারফরম্যান্স ও দলের উন্নতির জন্য চেষ্টা করে যাবো। কোন কোন ব্যাপারে ফোকাস রাখতে হবে এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ’

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন , ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বিগত কয়েক মাসে কয়েকবার খেলেছি। ওয়ানডে এবং টেস্টে আমরা তাদের বিপক্ষে ভালোভাবে লড়াই করতে পেরেছি। আমরা হাসারাঙ্গার বিপক্ষে খেলেছি এবং সে কতটা ভালো আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। ’

শারজাহর উইকেটের ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘এই ধরনের উইকেটে আমরা অভ্যস্ত। মিরপুরের উইকেট ও শারজাহর উইকেটে মিল রয়েছে। আশা করছি এই ম্যাচে উইকেট আমাদের সাহায্য করবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102