ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও টানা দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী আর নেই। (ইন্নালিল্লাহি… রাজিউন)।

তিনি প্রায় দেড় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। রবিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের কাচারীপাড়া তার বাসা থেকে কেন্দুয়াপাড়াস্থ নিজ খামার বাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে বেড়িয়ে যান তিনি। এগারোটার দিকে তার পরিবারের সাথে শেষ বারের মতো মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কিন্তু তিনি খামার বাড়িতে আছেন ভেবে পরিবারের লোকজন খোঁজ করেননি। পরদিন শুক্রবার ভোরে স্থানীয় লোকজন নালিতাবাড়ী পৌর শহরের সীমানা শেষে রাস্তার পশ্চিমে থাকা আইলাখালী এর পারে ধানক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন আশরাফ আলীকে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102