ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

ফেনীর সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা ফারজানা হ্যাপী (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ছড়াইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ফারজানা হ্যাপী ওই গ্রামের মল্লিক বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ফারজান হ্যাপী বাড়ির পাশের পুকুরের পানিতে সাঁতার কাটছিল। এ সময় পুকুরে পড়ে থাকা একটি গাছের ডালে সে আটকা পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, ফারজানা হ্যাপী সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102