ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিরতিতে মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস গড়ল পাকিস্তান। বিরাট কোহলির দলকে পাত্তাই দিল না বাবর আজমের দল।

বোলিং ও ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে।

এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তাহলো, পানীয় বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সালাত আদায়ের ঘটনাটি।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবার আজম। শুরুতেই পেসার শাহীন শাহ আফ্রিদিকে নাকাল হয়ে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ভারত অধিনায়ক কোহলি একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় পানীয় বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান এমন কিছু করেন, যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।

রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায় করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের স্রষ্টার প্রতি এই আত্মসমর্পনের দৃশ্য গোটা মাঠে পবিত্র এক আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার- চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যায়।

রিজওয়ানের এই সালাত আদায়ের বিষয়টি ক্রিকেটপাগলদের এতোটাই নাড়া দিয়েছে যে, মুহূর্তেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরা রিজওয়ানের সালাত আদায়ের ভিডিও প্রচুর শেয়ার করছেন।

টুইটার , ফেসবুক, ইনস্টায় ভিডিওটি সয়লাব এখন। রিজওয়ানের ভূয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102