ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের বড় জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত
মোহাম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে তারকার দ্বৈরত্বে বিবর্ণ ক্রিস্টিয়ানো রোনালদোর দিনে হ্যাটট্রিকের আলো ছড়ালেন লিভারপুল নায়ক মোহাম্মদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গুনে গুনে পাঁচবার বল জড়ালো লিভারপুল। ৫-০ গোল ব্যবধানে জিতেছে অলরেডরা।
রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের কোণঠাসা করে আধিপত্য দেখালো লিভারপুল। ৫ মিনিটের মধ্যেই নাবি কেইটার গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৩ মিনিটে লিড দ্বিগুণ করেন দিয়োগো জোটা। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৩৮ মিনিটে নিজের প্রথম এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন সালাহ।

সালাহ পরপর ১০ টি ম্যাচে টানা গোল করলেন। তবে সেখানেই থামেননি এই মিশরীয়। প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে করেন। তাতেই প্রিমিয়ার লিগের ইতিহাসে দিদয়ের দ্রোগবাকে টপকে সর্বকালীন সর্বোচ্চ আফ্রিকান গোলদাতাও বনে যান।

অলরেডসদের একের পর এক আক্রমণে অসহায় হয়ে পড়েছিল রেড ডেভিলসের রক্ষণভাগ। এদিন প্রথমার্ধে লাল কার্ডও দেখতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের কার্টিস জোন্সের সঙ্গে বল দখলের লড়াই লড়তে গিয়ে মাথা গরম করে বসেন পর্তুগিজ তারকা। বল কাড়তে গিয়ে তিনি বাজেভাবে মাটিতে পড়ে যাওয়ার জোন্সের দখলে থাকা বলে লাথি চালান, তাতে করে ম্যাচ রেফারি লাল কার্ড দেখালেও অবাক হওয়ার কিছু ছিল না।

তবে রোনালদো গোল শুণ্য থাকলেও দারুণ উজ্জল ছিলেন সালাহ। দ্বিতীয়ার্ধের ৪৯ তম মিনিটে ডেভিড দে হেয়ার পাস থেকে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন সালাহ। ৬০ মিনিটে পল পগবা লাল কার্ড দেখলে ম্যান ইউনাইটেড ১০ জনের নেমে যায়।

বিরতিতে পরিবর্ত ফুটবলার হিসেবে নামার পরে তিনি কেইটাকে একটি হাই ট্যাকেল করে বসেন। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়াতে ৫-০ গোলেই শেষমেশ ম্যাচ জেতে লিভারপুল।

ইউনাইটেডকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসল লিভারপুল। মৌসুমের ৯ম ম্যাচে ৬ষ্ঠ জয় পেল অল রেডরা, সেই সঙ্গে তিন ড্র’তে ২১ পয়েন্ট। সবার শীর্ষে ২২ পয়েন্ট নিয়ে চেলসি। অন্যদিকে ৯ ম্যাচে ৪ জয়, দুই ড্র আর তিন হারে ১ পয়েন্ট নিয়ে সাতে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102