ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকআপের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগকর্মীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত
জামালপুর

জামালপুরের মেলান্দহে পিকআপের ধাক্কায় কাউসার (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আরও দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে। অন্যদিকে আহত ওসমান গনি বিজয় পাশা (২৩) মেলান্দহ বণিক সমিতির সভাপতি কিসমত পাশার ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি এবং জাহিদ হাসান (২৪) বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিটলারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য।

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান জানান, দুপুরে ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাউসারসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102