ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে লুইস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান এভিন লুইস। ৩৫ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। কেশব মহারাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পরেন ক্যারিবীয় এ তারকা ওপেনার।

লুইসের বিদায়ে ১০.৩ ওভারে ৭৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩০ বলে মাত্র ১৩ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার লেন্ডন সিমন্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ দুই দলই নিজেদের প্রথম খেলায় হেরে গেছে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন উইন্ডিজ হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে।

পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দল দুটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া।

ওয়েস্ট ইন্ডিজ: লেন্ডন সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, সিমরন হিতমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্রাভো, আকিল হোসেন, হাইডেন ওয়ালস ও রবি রামপাল।

দক্ষিণ আফ্রিকা: টিম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনরিক্স, রিশি ভেন দার ডুসেন, এইডেন মার্কওরাম, ডেভিড মিলার, হেনরি ক্লেসেন, ডুয়াইন পিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিস শামসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102