ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জের স্কুলছাত্রী হত্যায় দু’জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৪ বার পঠিত

সিরাজগঞ্জের কামারখন্দে সুরাইয়া খাতুন নামে এক স্কুলছাত্রীকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের আব্দুল করিম শেখের ছেলে মোতালেব হোসেন। মামলা হওয়ার পর থেকে মোতালেব পলাতক।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে কৃষি দিনমজুরের কাজ করতেন মোতালেব হোসেন। এ সময় স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে পাশের বাড়ির শরিফুল ইসলামের ঝগড়া হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে মোতালেব হোসেনকে হত্যার দায়্ত্বি দেওয়া হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ধারালো ছুরি সুরাইয়াকে কোপান। এসময় সুরাইয়ার চিৎকার শুনে বড় বোন শম্পা খাতুন ঘুম থেকে উঠে বাতি জ্বালিয়ে ঘর থেকে মোতালেবকে বেরিয়ে যেতে দেখেন। হামলায় ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102