ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতকে হারিয়ে ২৫০ শিশুর দায়িত্ব নিলেন বাবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৭ বার পঠিত

১৩তম বারের প্রচেষ্টায় যেকোন ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে হারানোর ঐতিহাসিক মাইলফলক। এমন বিশেষে অর্জনের পর অবধারিতভাবেই দেশটির ইতিহাসে জায়গা করে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশেষ এই অর্জনকে তাই বিশেষভাবেই উদযাপন করলেন পাক দলপতি। ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারানোর উদযাপন হিসেবে ২৫০ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি।

অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনে’র সঙ্গে কাজ করবেন বাবর। তাদের অংশীদারিত্বে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করেই পাকিস্তানের জয় উদযাপন করতে চান অধিনায়ক। ২৭ বছর বয়সী এ তারকা জানিয়েছেন শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার। জানা গেছে, এর জন্য পাকিস্তানি অর্থে ২০ লাখ রুপির একটি তহবিল বরাদ্দ করা হবে।

সোমবার সামাজিকমাধ্যম টুইটারে বাবর লিখেছেন, ‘আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই। এটি আমার বাবা এবং রোল মডেল, মোহাম্মদ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম।’

ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের দিনে মাঠেই ছিলেন বাবরের বাবা মোহাম্মদ আজম। ভারতের বিপক্ষে প্রথম জয় এনে দেওয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের। গ্যালারিতে বসেই সেটা দেখেছেন তার বাবা। তখন আর আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দে কেঁদেই দিয়েছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102