ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে মোটরসাইকেলযোগে আনতে গিয়ে পথে এক যুবকের মৃত্যু ঘটেছে। তার নাম মোশাররফ হোসেন লিমন (২২)। ওই যুবক স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটি চাতালে বিষপান করে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তার শ্বশুরবাড়ির লোকজনকে খবর দিলে তারা অসুস্থ মোশাররফকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ স্বজনদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ফুলবাড়ি থানায় নিয়ে আসে।

আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে মোশাররফ হোসেন লিমনের সাথে পার্শ্ববর্তী ফুলবাড়ি সদর ইউনিয়নের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকার আশরাফুল আলমের মেয়ে রাশিদা খাতুনের বিয়ে হয়। গত এক সপ্তাহ আগে লিমন তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসে। সোমবার রাতের খাবার শেষে স্ত্রীকে আনতে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়িতে লিমন যায়।

এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত পৌনে ১১টার দিকে শশুরবাড়ির কাছাকাছি ফুলবাড়ি-বালাহাট সড়কে পানিমাছকুটি নামক এলাকায় একটি চাতালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে শ্বশুরবাড়ির লোকজন উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ফুলবাড়ি থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102