ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের কাছে এবং ভুঁইগড় কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা তিনটি ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা আরও একজন আহত হন। নিহত শোয়াইব (২০) ফতুল্লার ইসদাইর (নানাবাড়ি) এলাকার আবু মঈনের ছেলে।

রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের কাছে রাস্তা পারাপারের সময় জাহান আরা বেগম নামে এক নারী পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপভ্যান ফেলে চালক পালিয়ে যায়।

এ ছাড়া বুধবার ভোর ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় কড়ইতলা এলাকায় অজ্ঞাত এক গাড়িচাপায় ৭০ বছর বয়স্ক এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক কেউ তার নাম-পরিচয় বলতে পারেনি।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102