ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলশানে অগ্নিকাণ্ড: শিশুসহ দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৭ বার পঠিত

রাজধানীর গুলশানে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এই ঘটনায় শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গুলশানে ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নির্বাপণ করে ভেতরে প্রবেশ করি। দ্বিতীয় তলার চারটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি রুমে এসি বিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এই আগুনের তাপের কারণে তৃতীয় তলাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় তলায় থাকা কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের পাইনি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানান, গুলশানের ঘটনায় শিশুসহ দগ্ধ তিনজন এখানে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102