ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেছাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫২ বার পঠিত
ফাইল ছবি

আগামী বছর নির্ধারিত সময়ে অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনা সংক্রমণ এড়াতে অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে না আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ৩০ দিনের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ এক হাজার ৮৮৭ জন।

আর ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। পাশাপাশি কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

এবারের পরীক্ষায় বিদেশ থেকে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে বলেও জানান ডা. দীপু মনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102