শেরপুরে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৭ অক্টোবর বুধবার শেরপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।

শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী
আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা, উপজেলা, শহর বি এন পি ও যুবদল সহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।