ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিললো আবাসিক হোটেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম আদনান সাকিব রাব্বি (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি ছিলেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন। পরে আমরা সাকিবের ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন পাই সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন খাতায় তার নাম দেখা যায়।

পরে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই জানান, ওই রুমে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকিব আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই পলাশ সাহা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102