ads
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ কি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১০৪ বার পঠিত

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে সমালোচনার অন্ত নেই। অনেক রাষ্ট্রই ফেসবুকের একচ্ছত্র আধিপত্যে লাগাম টানতে চাইছেন। সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্যও দায়ী করা হচ্ছে ফেসবুককে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ফেসবুকের অনীহা নিয়েও সমালোচনা হচ্ছে। এরমধ্যেই গ্রাহকদের নিরাপত্তা দিতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। ফেসবুক প্রোটেক্ট নামের ওই ফিচার চালু করতেই অনেকে মেইল পেয়েছেন।

ফেসবুক জানিয়েছে, যারা বার্তা পেয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ওই ফিচার চালু করতে হবে। চালু না করলে ফেসবুকে ২৮ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা। মূলত যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক।

ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে কিংবা কাউকে হয়রানি করলেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102