ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একজন শৈল্পিক তরুণীর গল্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৭১ বার পঠিত

সুঁই-সুতোর আঁচড় ও রংতুলির ছোঁয়া দিয়ে দেশের প্রথম সারির উদ্যোক্তা হতে কঠোর প্রচেষ্টা ও নিবিড় সাধনা চালিয়ে যাচ্ছে মাথাভাঙা পাড়ের এক তরুণী। নিজস্ব ভাবনা আর নিবিড় সাধনার দিয়েই শিল্পের জগৎ জয় করে চলেছেন তিনি।ওই তরুণী কোমল হাতের নরম স্পর্শ আর রংতুলির ছোঁয়া দিয়ে ফুটিয়ে তোলেন বিভিন্ন নান্দনিক নকশা ও চিত্রকর্ম। আর সেই নকশা ও চিত্রকর্মকে আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে তাকে সহযোগিতা করেন আরও অত্যন্ত অর্ধশত নারী।

কঠোর সাধিকা ও গুণবতী ওই তরুণীর নাম তারিন সুলতানা (২৫)।চারুকলার কাজ করেন বলে পরিচিতজনেরা তাকে চারু-তারিন বলেই ডাকে।তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙা পাড়ের বেতবাড়ীয়া গ্রামের মশিউর রহমানের কণ্যা।

জানা যায়, তিনি ২০১৮ সাল থেকে ফেসবুকে প্রচারের মাধ্যমে তাঁর চিত্রকর্ম বানিজ্যিকভাবে বিক্রি শুরু করেন।আর ২০২০ সালের মার্চে শুরু করেন সুঁই-সুতোর কাজ।তিনি ইতোমধ্যে দেশের গুনী মানুষ, জাতীয়, ওইতিহ্য, মুক্তিযুদ্ধ ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে রঙ-তুলির ক্যানভাসে আঁকা ছবি পৌছে দিয়েছেন বিশ্ব দরবারে। মনের মাধুরি মিশিয়ে এঁকেছেন বঙ্গবন্ধু, লালন সাঁইজিসহ আরও অনেক গুনী মানুষের ছবি। সম্প্রতি ইপিল-ইপিল পাতা দিয়ে বঙ্গবন্ধুর ছবি এঁকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও সুঁই সুতোর ফোঁড়ে ফুটিয়ে তুলেছেন বাঊল সাধক লালন শাহের ছবি। কিছুদিন আগে মুজিব জন্মশত-বার্ষিকীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুরের মুজিবনগরে বসে ৯০ দিনে বঙ্গবন্ধুর ১০০টি ছবি এঁকে তুলে দিয়েছেন মুজিব-প্রেমী মানুষের হাতে। এখন তিনি লালন শাহের ছবি ছড়িয়ে দিচ্ছেন লালন ভক্তদের মাঝে। এখন তিনি চোখ বন্ধ করে বঙ্গবন্ধু ছবি আঁকার চেষ্টা করছেন। বঙ্গবন্ধুকে তিনি ছোট বেলা থেকেই নানা বলে জানেন।নিজের নানাকে দেখেননি তারিন।তাঁর পরিবারের সকলেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। নানা বেঁচে না থাকায় তারিন নানাকে দেখতে চাইলে তাঁর পরিবার বঙ্গবন্ধুর ছবি দেখাতেন। সেই থেকেই মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জন্মে তাঁর।

মায়ের নকশি কাঁথা তৈরি করা দেখে ছবি আঁকার আগ্রহ জন্মায় তারিনের।সেই আগ্রহ থেকেই মা জাহানারা বেগমের হাতে হাত ধরে ছবি আঁকায় হাতেখড়ি হয় তাঁর।প্রতিদিন স্কুল থেকে এসে ছবি আঁকা শিখতেন মায়ের কাছে। এছাড়াও ইউটিউবে ভিডিয়ো দেখে তিনি অনেক কিছু শিখেছেন। ছবি আঁকা প্রথমদিকে তারিনের নেশা হলেও বর্তমানে তা পেশায় পরিণত করেছেন তিনি। তাঁর অনেক ছবি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হয়েছে। এছাড়াও তাঁর অনেক চিত্রকর্ম দুই বাংলার ১০৫ টি বইয়ের প্রচ্ছদ হিসেবে বিনামূল্যে ব্যবহৃত হয়েছে।

তারিন বলেন, ছবি আঁকার এই প্রবল ইচ্ছা আমাকে পৌছে দিয়েছে আমার স্বপ্ন চূড়ায়। আমি দেশের প্রথম সারির উদ্যোক্তা হতে চাই। সেরা দশের মধ্যে আমার নাম থাকবে এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। দাতা পেলে বড় আকারে একটি আর্ট স্কুল খুলবো। বর্তমানে আমি নিজে আত্মনির্ভরশীল হয়েছি। গ্রীনিজ বুকে কয়েকটি রেকর্ড নিজের করে রাখতে চাই। বঙ্গবন্ধুর ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনার ডিআইজি, মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ শতাধিক মুজিবপ্রেমীর হাতে মুজিব বর্ষের উপহার হিসেবে তুলে দিয়েছি নিজের আঁকা বঙ্গবন্ধুর ছবি। এখন চোখ বন্ধ করে বঙ্গবন্ধুকে আঁকার চেষ্টা করছি। ছবি আঁকা ও প্রদর্শনীর সমস্ত খরচ টিউশনির টাকা দিয়ে করি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান বঙ্গবন্ধুর প্রতি তারিনের এই ভালোবাসার বিরল দৃষ্টান্তের প্রশংসা করেন। এছাড়াও তারিনের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102