ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহত ওই নারীর নাম জ্যোতি সূত্রধর (২০) ও স্বামী অভিধর (২৪)। গত বুধবার রাত ৯টার দিকে পৌরসভার প্রেমতলা লোকনাথ আশ্রম এলাকার রাম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর বছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সূত্রধরের মেয়ে জ্যোতি সূত্রধরের সাথে কুমিরা এলাকার স্বর্ণ দোকানের ম্যানেজার অভিধরের (২৪) প্রেমের সম্পর্কের সূত্রে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হতে থাকে। একপর্যায়ে গত দুই মাস আগে জ্যোতি বাপের বাড়িতে চলে যান। বুধবার হঠাৎ অভিধর শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী জ্যোতিকে নিয়ে যেতে চেষ্টা করেন। এতে একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। পরে স্বামী তার স্ত্রী জ্যোতিকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে জ্যোতি গুরুতর আহত হন। পরে স্বামী অভিধরও ছুরি নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় জ্যোতির পরিবার ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অভিধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মানবজমিনকে বলেন, অভির ছুরিকাঘাতে স্ত্রী জ্যোতির মুত্যৃ হয়েছে। অভির অবস্থায় আশঙ্কাজনক এবং হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102