ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৪৮ শতাংশ ফেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫৮ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫১ দশমিক ৯২ শতাংশ।

‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া শনিবার (৩০ অক্টোবর) সকালে বাংলানিউজকে জানান, ‘সি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল করেছে ৪ হাজার ৮৭১ জন। যা শতকরা ৪৮ দশমিক ০৮ শতাংশ।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) এক শিফটে নেওয়া হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন। যা শতকরা হিসেবে ২৭ দশমিক ২১ শতাংশ।

ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, পরীক্ষায় মোট ৫২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। আমরা ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে শনিবার সন্ধ্যার মধ্যে ফলাফল প্রকাশ করতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102