ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পঠিত

বিরাট কোহলির সঙ্গে প্রায়ই বাবর আজমের তুলনা করা হয়। তবে বয়স ও কীর্তির বিচারে এখনও অনেকটা পিছিয়ে পাকিস্তানের অধিনায়ক।

কিন্তু ধীরে ধীরে ভারতীয় অধিনায়কের পথেই হাঁটছেন তিনি। এই যেমন সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে কোহলির এক রেকর্ড ভাঙার পাশাপাশি আরেক রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানি ওপেনার।
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানদের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচে ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রান করেন বাবর। আর তাতেই তিনি টপকে যান কোহলিকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁতে ৩০টি ইনিংস লেগেছিল কোহলির। বাবর সেখানে ২৬তম ইনিংসেই পেয়ে যান মাইলফলকের দেখা। বাবরের এমন দুর্দান্ত ফর্মের পাশাপাশি তার দল পাকিস্তানও টানা ৩ জয়ের দেখা পেয়েছে। আর তাতে বাবর আজমদের সেমিফাইনালে উঠা প্রায় নিশ্চিত।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে হাজার রানের মাইলফলকে নাম আছে ফাফ ডু প্লেসি, অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসনদের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি ৩১ ইনিংসে হাজার রান করেন। আর অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চের লেগেছিল ৩২ ইনিংস। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬টি ইনিংস খেলে হাজার রান করেন।

শুধু কি তাই, টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে কোহলিকে ছুঁয়ে ফেলেছেন বাবর। তবে এই কীর্তিতে কোহলির চেয়ে অনেক বেশি দ্রুত পাকিস্তানি ওপেনার। কোহলি ৪৪ ইনিংস খেলে এখন পর্যন্ত ১৩টি ফিফটি হাঁকিয়েছেন। আর বাবর একই কীর্তি গড়তে খেলেছেন মাত্র ২৬ ইনিংস।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ফিফটির তালিকায় বাবর, কোহলির পরে আছেন অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন এবং ইয়ন মরগ্যান। অজি অধিনায়ক ১১টি ফিফটির দেখা পেতে খেলেছেন ৫১ ইনিংস। সমান ফিফটি পেতে কিউই অধিনায়ককে খেলতে হয়েছে ৫০ ইনিংস। আর ইংলিশ অধিনায়ক ৯টি ফিফটি হাঁকিয়েছেন ৬০ ইনিংসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102