ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিমের সঙ্গে আমার মতের অমিলই বেশি: মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৭ বার পঠিত

একটি বেসরকারি টিভি চ্যানেলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার ইউটিউব লাইভে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সেখানে দল নির্বাচন, কোচদের সামর্থ্য, ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের কথা নিয়ে অনেক আলোচনা হয় তাদের।

অনুষ্ঠানে যোগ দিলেও তামিমের জন্য এমন অনুষ্ঠান না করাই শ্রেয় বলে মনে করেন মাশরাফি।

মাশরাফির মতে, তামিমের জন্য এমন অনুষ্ঠান করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ তামিম এখনো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি এখনো ওয়ানডে অধিনায়ক। তাই তামিমের জন্য অনুষ্ঠানটি করা বেশি চ্যালেঞ্জিং।

মাশরাফি বলেন, ‘আমার মনে হয়, আমাদের (তামিম-মাশরাফি) মধ্যে মতের মিলের চেয়ে অমিলই বেশি হয়েছে। দেখা যেত তামিমের সঙ্গে ক্রিকেট নিয়ে ১০টা আলোচনা করা হলে ৮টাতেই ওর সঙ্গে আমার মতবিরোধ হতো। তামিম ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওর সামনেই বলছি। কারণ পেছনে কথা বলে লাভ কী? আমার কাছে মনে হয় তামিমের কাছে এই অনুষ্ঠানটা করা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ তামিম এখনো ওয়ানডে দলের অধিনায়ক।’

বিষয়টির আরো খোলাশা করেন মাশরাফি, ‘এই বিশ্বকাপের পরের ম্যাচেই তামিম অধিনায়ক হিসেবে নামবে। আমরা দলের বাইরের মানুষ কিন্তু যা ভালো মনে করি বলতে পারি। কিন্তু আমি তামিমকে দেখেছি, ও সতীর্থদের (বিশ্লেষক হিসেবে) আগলে রাখছে। এটা ওকে করতেই হবে। আমিও কিন্তু এটাই করেছি, সতীর্থদের সমর্থন দিয়েছি। ইতিবাচক কথা বলেছি। কারণ দিনশেষে আমি খেলোয়াড়দের সমর্থন দেবই। ’

তামিমের এখন বিশ্লেষক না হওয়াকে বিরক্তিকর হিসেবে ইঙ্গিত দিলেন মাশরাফি। বললেন, ‘মূল কথা হচ্ছে, দলের সঙ্গে যারা যুক্ত, তারা যদি কথা বলেন তাহলে সেটা অনেক বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102