ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে প্রতিবন্ধী (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকালে আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে এ দুঘটনা ঘটে।

আজমপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল সোয়া ৯টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এসময় স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন।

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102