ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, চট্টগ্রাম মেডিকেল বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে সন্ধ্যার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় কারণ অনুসন্ধানে সার্জারি অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চমেক অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আক্তার।

তিনি জানান, ঘটনার পর পরই একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনায় দু’জন আহত হয়। এর জের ধরে শনিবার সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সাবেক মেয়র আজম নাছিরের অনুসারী গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থকদের উপর হামলা চালায়। এ ঘটনায় আকিব নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, সাবেক মেয়রের অনুসারীদের উপর ঘটনার দায় চাপিয়েছে শিক্ষা উপমন্ত্রীর অনুসারীরা।

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের এসি মো. শহীদুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102