ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বিস্ফোরণটি পরিকল্পিত হামলা কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সবাই বেসামরিক নাগরিক।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার (৩০ অক্টোবর) বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা গুরুতর।

পুরো এডেন শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে যায়।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহন করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ এবং সময় এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102