ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২-১৭ বয়সি শিক্ষার্থীদের টিকা কাল থেকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

আগামীকাল সোমবার থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম দিন উদ্বোধনের পর দিন থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন একটি কক্ষে ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা এই টিকা কেন্দ্রে টিকা নেবে।

এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিশুদের টিকা দেওয়ার জন্য প্রথমে ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল থেকে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হলো— হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ দিকে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর আইসিটি মন্ত্রণালয়কে নিবন্ধনের জন্য দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102