ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহানবীকে কটূক্তির মামলায় ৩ জনের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৮ বার পঠিত

পাবনার আতাইকুলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় দায়রকৃত মামলায় ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।

একই মামলায় প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে আড়াইটার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।

রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে ছবি আপলোড করা হয়। এতে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে পুলিশ বাদী হয়ে এঘটনায় ৫৭ ধারায় মামলা করে।

পুলিশি তদন্তে জানা যায়, আসামি আমিনুল তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করেন। আরেক আসামি খোকন, জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করেন। মামলার অন্যতম আসামি আমিনুল আদালতে ১৬৪ ধারায় এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এরপর ওই বছরের ৩ নভেম্বর পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

চাঞ্চল্যকর এ মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালতে বিচার কাজ শুরু হয়। পরে ওই বছরের ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতে স্থানান্তর করা হয়।

পরে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ (সোমবার) দুপুরে বিচারক জিয়াউর রহমান ওই তিন জনকে কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৭ জনকে বেকসুর খালাস দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102