ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোটরসাইকেলে কার্ভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রসহ দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফিরোজ মোর্শেদ (৩৫) ও তার ছোটভাই তৌহিদুল ইসলাম (২৪)। তারা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ও তার ছোটভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় আসেন।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, সকালে দুই ভাই মোটরসাইকেলে গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ি জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে তাদের মোটরসাইকেলে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ-৬৭-৫৮৫৯) আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কার্ভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102