জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টম পাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সসয় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, বকশীগঞ্জ থানা (ওসি তদন্ত) আব্দুর রহিম, উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, কামালপুর ইউনিয় মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমানসহ সহকর্মী মুক্তিযোদ্ধারা।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।