ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগ‌ঞ্জে গেম খেলা নিয়ে বিরোধে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

গোপালগঞ্জ সদর উপ‌জেলার ভোজরগাতি গ্রামে মোবাই‌লে গেম খেলা নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে সংঘ‌র্ষে কবির সরদার (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেন।

তিনি জানান, সন্ধ্যায় সদর উপ‌জেলার ভোজরগা‌তি গ্রামের ভোজরগাতি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদার সঙ্গীয় কয়েকজন মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এর একপর্যা‌য়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘ‌টে। পরে স্থানীয় ইউনিয়ন সদস্য আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরে ওই স্কুলের সামনে হাসান শে‌খের পিতা জাহিদ শেখ টিটু সরদারের ওপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন। অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরি আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে আহত টিটু সরদারে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102