বেসরকারি টেলিভিশন একাত্তরের সাংবাদিকদের বিরুদ্ধে ধর্ষণ ও অনৈতিকতার অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষ, অনৈতিক কর্মকাণ্ড, সরকারের দালালিসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তোপের মুখে পড়েছে কয়েকবার।
আবারও নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে একাত্তর টেলিভিশনের হেড অফ নিউজ শাকিল আহমেদ। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভ্রুণ হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
একাত্তর টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ,ভ্রুণ হত্যা এবং প্রতারণার অভিযোগ এনেছেন রোগতত্ত্ব গবেষণা ইন্সটিটিউটের সদ্য চাকুরিচ্যুত চিকিৎসক ডা. তৃণা ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, শাকিল আহমেদ ক্ষমতার জেরে তার চাকরিচ্যুত করার ব্যবস্থা করেছেন।আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডা. তৃণা ইসলাম জানান, আমি একজন নিউজ প্রেজেন্টার। ৭/৮ মাস আগে ৭১ টিভিতে সিভি জমা দিতে গিয়ে হেড অফ নিউজ শাকিল আহমেদের সাথে পরিচয় হয় আমার। একপর্যায়ে আমাদের বন্ধুত্ব গড়ে উঠে। সময়ের পরিক্রমায় সম্পর্ক আরো গাঢ় হয়। এন্ড আই গট প্রেগন্যান্ট।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি
তিনি জানান, একপর্যায়ে আমার যুক্তরাজ্য থেকে মাস্টার্স এবং পিএইচডির অফার আসে। আমি সেখান থেকে ফিরে আসার পর বিমানবন্দরেই ওষুধ খাই। আমি দেশে আসার পর বাচ্চাটার গর্ভপাত করি।
তিনি অভিযোগ করেন, ৭১ টিভির হেড অফ নিউজের কারণে তৃণা ইসলাম তার সরকারী প্রতিষ্ঠানের চাকুরি হারিয়েছেন। যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ না করেই দেশে আসার পর বুধবার রোগতত্ত্ব গবেষণা ইন্সটিটিউট থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী তৃণা ইসলাম।
জানা যায়, শাকিল আহমেদ দেশের আলোচিত সমালোচিত সাংবাদিক ফারজানা রুপার স্বামী। শুধু তাই নয় নিজের বিবাহিত বউ থাকার পরেও একই টেলিভিশনের উপস্থাপিকা নাজনীন মুন্নীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।
![]()
উল্লেখ্য, এর আগে একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রুপা, নাজনীন মুন্নীসহ বিভিন্ন সাংবাদিকের ওপর অনৈতিকতার অভিযোগ ওঠে। এছাড়া সহকর্মীর শিশু পুত্রকে বলাৎকার চেষ্টা ও নিপীড়নের অভিযোগ ওঠে একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক হোসাইন সোহেলের বিরুদ্ধে।
সূত্র:ডেইলি জনতার বার্তা