ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেট্রল-ডিজেলের দাম কমালো ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৪ বার পঠিত

প্রতিবেশী রাষ্ট্র ভারতে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। দীপাবলি উপলক্ষে কিছুটা সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের লক্ষ্যে এতে শুল্ক কমিয়েছে সরকার।

দেশটির রাজধানী দিল্লিতে লিটারপ্রতি ৬ টাকা ৭ পয়সা কমিয়ে ১শ ৩ টাকা ৯৭ পয়সা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম। আর ১১ টাকা ৭৫ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৬৭ পয়সায় বিক্রি হচ্ছে প্রতি লিটার ডিজেল। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রল বিক্রি হচ্ছে। তবে রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।

যদিও গতকাল বুধবার, রেকর্ড দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হয় ভারতের রাজধানীতে। এনডিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ নভেম্বর) দেশটির রাজধানী নয়া দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে এবং ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।

বেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি খাত। এর নিয়ন্ত্রণে চলতি মাসের শেষ সপ্তাহে পরমাণু কর্মসূচি ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। এতে ইরানের তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে জ্বালানি তেলের বৈশ্বিক যোগান বাড়বে; ফলে কমতে পারে এর দাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102