ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, দুই দলের সম্ভাব্য একাদশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর এবার লাল সবুজের দলের সামনে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলা শুরু হবে।

প্রথম রাউন্ডে দুইটি জয় নিয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করা বাংলাদেশ এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। যার ফলে বাংলাদেশ ইতোমধ্যে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার এই ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের আগে আশার পালে হাওয়া লাগিয়েছিল টাইগাররা। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে আজ অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য অটুট আছে এখনও।
একনজরে দুই দলের সম্ভাবন্য একাদশ

বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক/অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102