ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাইয়ে ছুটি কাটাবেন লিটনসহ ৪ জন, ফিরবেন না দলের সঙ্গে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হার দিয়ে শুরু হয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১২১। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে টানা ৫ ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ দল। বলা যায় এবার অংশগ্রহণেই সমাপ্ত টাইগারদের বিশ্বকাপ মিশন।

মাঠে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর আজ শুক্রবার বিকেল ৫টায় দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফিরিবেন না লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ ও তাসকিন আহমেদ। এই চার ক্রিকেটারই তাদের পরিবারের সাথে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। এরপর ফিরবেন দেশে। নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম থেকে যাচ্ছে। আর কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। মিরপুরে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্য ১২ নভেম্বর থেকে বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102