ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইকে বরণের দিন পানিতে ডুবে বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে অন্য রাণী দাশ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত অন্য রাণী দাশ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সুকেশ দাশের মেয়ে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শিশুটিকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার ভাসমান দেহ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মেয়েটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য শ্রীকান্ত দাশ বলেন, ২১ দিন আগে অন্যের ছোট ভাইয়ের জন্ম হয়। শুক্রবার তার ব্রত অর্থাৎ মায়ের আতুর ঘর শেষে শিশুটিকে পারিবারিকভাবে বরণ করা হচ্ছিল। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এসেছিলেন। সকলের কর্মব্যস্ততার ফাঁকে মেয়েটি পুকুরের পানিতে পড়ে যায়।

এ ঘটনার পর পরিবারটিতে শোকের ছায়া নেমেছে। কান্না করে বার বার মূর্ছা যাচ্ছিলেন মেয়েটির মা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102