ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চ ভাড়া পুনঃনির্ধারণে বৈঠক রোববার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণে লঞ্চ মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আগামীকাল রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এর আগে যাত্রীদের কাছ থেকে পূর্বের নির্ধারিত ভাড়া নিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকালে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে গতকাল শুক্রবার লঞ্চ মালিকরা এক চিঠিতে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে বিআইডব্লিউটিএ-কে আলটিমেটাম দেন।

চিঠিতে লঞ্চের ভাড়া প্রথম একশ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১ টাকা ৪০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের জন্য বলা হয়েছে। অন্যথায় তারাও ধর্মঘটে যাওয়ার হুমকি দেনন।

চিঠিতে বলা হয়েছে, যাত্রীবাহী লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএতে বহুবার আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ৮ নভেম্বর ভাড়া নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটি সভা আহ্বান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102