ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আদিবা ইসলাম (২) ও আরিফা ইসলাম (২) নামে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আদিবা ও আরিফা উত্তরপাড়ার আলী হোসেনের কন্যা।

মৃতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি বাড়ের পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালশহুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102