ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসের ভাড়া বাড়ল, কাল থেকে কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে তিন দিন ধরে চলা ধর্মঘটের মধ্যেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ভাড়া বিষয়ে সোমবার (৮ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর আজ রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া এর আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

সবশেষ ২০১৫ সালে নগর পরিবহনে বাসের ভাড়া প্রতি কিলেমিটারে এক টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের জন্য এক টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দেয় সরকার। পরের বছর ২০১৬ সালে দূরপাল্লায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় এক টাকা ৪২ পয়সা।

গত বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার (৪ নভেম্বর) এলপি গ্যাসের দাম প্রতি কেজির সিলিন্ডারে ৫৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

কিন্তু কোনো আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে ধর্মঘটের কোনো ঘোষণা না দিলেও জেলা পর্যায় থেকে মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় শুক্রবার (৫ নভেম্বর) থেকে।

এদিকে, শনিবার (৬ নভেম্বর) থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানায় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতি। এ নিয়ে বিআইডব্লিউটি’এর সঙ্গে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বৈঠকে বসে। রোববার (৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102