শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং কামারিয়া ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সারোয়ার জাহান নেতাকর্মী নিয়ে নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
আজ রবিবার সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সারোয়ার জাহান দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়ায় ভোটারদের দ্বারে গিয়ে দোয়া ও নৌকা প্রতীকের গণসংযোগ করেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের হুইপ আতিউর আতিক মহোদয়ের সহযোগিতায় নৌকা প্রতীকে আমাকে মনোনীত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও নির্বাচনী ইশতেহার গ্রামকে শহরে রুপান্তরের অঙ্গিকারের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ভোটারদের একান্ত সহযোগিতা চাচ্ছি।
তিনি আরও বলেন, নৌকার গণ জোয়ার উঠেছে এ ইউনিয়নে। ইনশাআল্লাহ, ১১ তারিখে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত।