ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৫। আজ সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ফোরের পাশে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে দেশীয় তৈরি ১০টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র কারিগর কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়েরুল ইসলাম জানান, খবর ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র এ ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। আর এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের উপর ভিত্তি করে গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ফোরে গহীন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব।

তথ্য অনুযায়ী কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতেই র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারীরা। চার ঘণ্টার বেশি সময় গুলাগুলির পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সেখান থেকে চিহ্নিত হয় অস্ত্র কারখানা, জব্দ করা হয় ১০টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম। আটক তরা হয় তিন জন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে।

তিনি জানান, গোলাগুলির ফাঁকে বেশ কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালিয়ে যায়। র‌্যাবের অধিনায়ক জানান, ক্যাম্পের সব সন্ত্রাসী ও অস্ত্র কারখানার সন্ধান করছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102